জেলা প্রশাসক কার্যালয় রাঙামাটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (পদ সংখ্যা ৩৬টি) – DC Office Rangamati Job Circular 2026
জেলা প্রশাসক কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (Online) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
আবেদনকারীদের সুবিধার জন্য রাঙামাটি ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, আবেদনের নিয়ম ও অফিশিয়াল লিংক নিচে প্রদান করা হলো।
একনজরে নিয়োগ তথ্য
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা
স্মারক নম্বর: ০৫.৪২.৮৪০০.০০০.২০২.০৩.০০০২.২৬.৩২১; তারিখ: ০৩ আগস্ট ২০২৬
আবেদন শুরুর তারিখ ও সময়: ১০ আগস্ট ২০২৬, সকাল ০৯:০০ টা
আবেদনের শেষ তারিখ ও সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা
সর্বমোট শূন্য পদ: ৩৬ টি
আবেদন পোর্টাল:
https://dcrangamati.teletalk.com.bd/ অফিসিয়াল ওয়েবসাইট:
http://www.rangamati.gov.bd/
পদের নাম, বেতন স্কেল ও প্রয়োজনীয় যোগ্যতা
জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৬ টি
বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
২. কপিইস্ট
পদসংখ্যা: ০৮ টি
বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ০৭ টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪. পরিচ্ছন্নতাকর্মী (সাধারণ প্রশাসন)
পদসংখ্যা: ০৮ টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) / ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০৫ টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
সার্কিট হাউজ, রাঙামাটি পার্বত্য জেলা:
৬. বেয়ারার
পদসংখ্যা: ০১ টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৭. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০১ টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) / ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮. মালি
পদসংখ্যা: ০১ টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) / ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা ও প্রার্থীর যোগ্যতা
বয়সসীমা: ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাসিন্দা: কেবল রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন।
আবেদন ফি ও SMS নিয়মাবলী
অনলাইনে আবেদনপত্র জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে।
১ ও ২ নং পদের জন্য: ফি ১০০/- টাকা এবং সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
৩ থেকে ৮ নং পদের জন্য: ফি ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
SMS পাঠানোর নিয়ম:
প্রথম SMS:
DCRANGAMATI <space> User IDলিখে পাঠাতে হবে16222নম্বরে।উদাহরণ:
DCRANGAMATI ABCDEF
দ্বিতীয় SMS:
DCRANGAMATI <space> YES <space> PINলিখে পাঠাতে হবে16222নম্বরে।উদাহরণ:
DCRANGAMATI YES 12345678
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
অনলাইন আবেদন লিঙ্ক:
https://dcrangamati.teletalk.com.bd/dcrangamati2/posts.php?circular_id=xpoPbG3KPmE%3D&submitCircular= অফিসিয়াল সার্কুলার PDF ডাউনলোড:
https://dcrangamati.teletalk.com.bd/dcrangamati2/docs/dcr.pdf মূল ওয়েবসাইট লিঙ্ক:
https://dcrangamati.teletalk.com.bd/
অন্যান্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি:





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন