বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DOTR Job Circular 2026

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর (Department of Textiles - DOTR)-এর অধীনস্থ বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পুনর্বিজ্ঞপ্তি বা পুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

বস্ত্র অধিদপ্তর নিয়োগের আবেদন করার পূর্বে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি এবং অনলাইন আবেদনের নিয়মাবলী নিচে সহজভাবে তুলে ধরা হলো।

একনজরে বস্ত্র অধিদপ্তর নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: বস্ত্র অধিদপ্তর (Department of Textiles)

  • স্মারক নম্বর: ২৪.০২.০০০০.০০১.১১.০৩১.২৬(অংশ-১)-১২৩৫

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১ আগস্ট ২০২৬ (২৭ শ্রাবণ ১৪৩৩)

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ ও সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা

  • আবেদন ফি: ১-৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য মোট ৫৬/- টাকা

  • আবেদন পোর্টাল লিঙ্ক: http://dotr.teletalk.com.bd

  • অফিসিয়াল ওয়েবসাইট: https://www.dot.gov.bd

পদের নাম, বেতন স্কেল ও প্রয়োজনীয় যোগ্যতা

১. কম্পিউটার অপারেটর (Computer Operator)

  • পদসংখ্যা: ০৬ (ছয়) টি (স্থায়ী-২, অস্থায়ী-৪)

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০ – ২৬,৫৯০/-)

  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

২. উচ্চমান সহকারী (Upper Division Assistant)

  • পদসংখ্যা: ০৯ (নয়) টি (স্থায়ী-১, অস্থায়ী-৮)

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০ – ২৪,৬৮০/-)

  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩. লাইব্রেরী এসিস্টেন্ট (Library Assistant)

  • পদসংখ্যা: ০৫ (পাঁচ) টি (স্থায়ী-১, অস্থায়ী-৪)

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)

  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাশ বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum-Computer Typist)

  • পদসংখ্যা: ২০ (বিশ) টি (স্থায়ী)

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)

  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. হিসাব সহকারী কাম ক্যাশিয়ার (Accounting Assistant cum Cashier)

  • পদসংখ্যা: ০২ (দুই) টি (স্থায়ী)

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)

  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা ও বিশেষ শর্তাবলী

  • সাধারণ প্রার্থী: ০১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।

  • পূর্বের আবেদনকারী: যারা গত ২৪ জুলাই ২০২৫ খ্রি. তারিখের স্মারক অনুযায়ী পূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়ম

অনলাইনে Application Form Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ফি জমা দিতে হবে।

  • সাধারণ প্রার্থী: পরীক্ষা ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।

  • অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী) পরীক্ষা ফি ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।

SMS পাঠানোর নিয়মাবলীঃ

  1. প্রথম SMS: DOTR <space> USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

    • Example: DOTR M27313

  2. দ্বিতীয় SMS: DOTR <space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

    • Example: DOTR YES 12345678

সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কৌশল

কম্পিউটার টাইপিং স্পিড এবং সাধারণ জ্ঞানের উপর নিয়মিত অনুশীলন নিশ্চিত করুন। লিখিত পরীক্ষা উত্তরণের জন্য বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সবচেয়ে কার্যকরী কৌশল।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:






অন্যান্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিঃ

কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তথ্য অনুসন্ধানের জন্য আমাদের ইমেইল করতে পারেন info@chakricircularbd.online

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DTER Job Circular 2026)

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (TMED) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬