পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (পদ সংখ্যা ০২টি) – WARPO Job Circular 2026

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO)-এর রাজস্বখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online) আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, স্মারক নম্বর, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, আবেদনের নিয়ম এবং অফিশিয়াল লিংক নিচে প্রদান করা হলো।

একনজরে নিয়োগ তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO)

  • স্মারক নম্বর: ৪২.০২.০০০০.০০০.০০৩.১৮.০০১০.১৯ (৫ম খণ্ড)-৬০১

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৩ আগস্ট ২০২৬

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ১২ আগস্ট ২০২৬, সকাল ০৯:০০ টা

  • আবেদনের শেষ তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা

  • সর্বমোট শূন্য পদ: ০২ টি

  • আবেদন পোর্টাল: http://warpo.teletalk.com.bd/

  • অফিসিয়াল ওয়েবসাইট: https://www.warpo.gov.bd/

পদের নাম, বেতন স্কেল ও প্রয়োজনীয় যোগ্যতা

১. নিরাপত্তা প্রহরী (Security Guard)

  • পদসংখ্যা: ০২ টি

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও আবেদন শর্তাবলী

  • বয়সসীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

  • নাগরিকত্ব: বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন।

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়ম

অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর User ID প্রাপ্ত প্রার্থীগণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষা ফি প্রদান করবেন।

  • পরীক্ষা ফি: ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

SMS করার পদ্ধতি:

  1. প্রথম SMS: WARPO <space> User ID পাঠিয়ে দিন 16222 নম্বরে।

    • উদাহরণ: WARPO ABCDEF

  2. দ্বিতীয় SMS: WARPO <space> YES <space> PIN পাঠিয়ে দিন 16222 নম্বরে।

    • উদাহরণ: WARPO YES 12345678

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:





অন্যান্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DTER Job Circular 2026)

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (TMED) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬