টেলিটক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - Teletalk Bangladesh Limited Job Circular 2026
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)-এর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিভিত্তিক খণ্ডকালীন রেজিস্টার্ড চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিষ্ঠানের নাম: টেলিটক বাংলাদেশ লিমিটেড (TBL)
- স্মারক নম্বর: ১৪.৩৫.০০০০.০০০.০২০.১১.০০৬৩.২৬.০৩
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ আগস্ট ২০২৬
- পদের নাম: চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক (Contractual Part-Time Physician)
- পদসংখ্যা: ০১টি (এক)
- আবেদন শুরুর সময়: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা
- আবেদন ফি: ১,০০০/- (এক হাজার) টাকা
- অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.teletalk.com.bd
পদের বিবরণ, যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন ভাতা
পদের নাম: চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক
পদসংখ্যা: ০১ (এক) জন
শিক্ষাগত যোগ্যতা:
- সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা চিকিৎসা মহাবিদ্যালয় হতে এমবিবিএস (MBBS) পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হতে হবে।
- বিএমডিসি-এর (BMDC) নিবন্ধিত হতে হবে।
- Medical Science-এর যেকোনো একটি বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী:
- স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কমপক্ষে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কর্মকাল: রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)।
- প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ০২ (দুই) বছর, যা টিবিএল কর্তৃপক্ষ প্রয়োজনে বাড়াতে পারবে।
- মহিলা এবং উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সরকারি/মালিকানাধীন/রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
মাসিক বেতন ও ভাতাদি (সর্বসাকুল্যে):
- মাসিক বেতন: সর্বসাকুল্যে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
- বোনাস: সর্বসাকুল্যে বেতনের সম্পূর্ণ হারে শুধুমাত্র দুই ঈদে প্রাপ্য।
- নববর্ষ ভাতা: সর্বসাকুল্যে বেতনের ১০% হারে শুধুমাত্র ১লা বৈশাখে প্রাপ্য।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী
অনলাইনে সঠিকভাবে আবেদন ফর্ম Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid মোবাইল সংযোগ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি জমা দিতে হবে।
প্রথম SMS:
TBLUser IDলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।Example:
TBL ABCDEF
দ্বিতীয় SMS:
TBLYesPINলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।Example:
TBL Yes 12345678
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- আবেদন লিংক:
https://jobs.teletalk.com.bd/posts.php?circular_id=xpoPbG3BP2Q%3D&submitCircular= - অফিসিয়াল সার্কুলার পোর্টাল:
https://jobs.teletalk.com.bd/
- অফিসিয়াল পিডিএফ (PDF) সার্কুলার ডাউনলোড:
https://jobs.teletalk.com.bd/docs/20260817.pdf
অন্যান্য নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি:
সরকারি চাকরির নিত্যনতুন তথ্যের জন্য আমাদের প্রকাশিত অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন:
- বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (MPL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তথ্য অনুসন্ধানের জন্য আমাদের ইমেইল করতে পারেন info@chakricircularbd.online
%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC%20(Teletalk%20Job%20Circular%202026).jpg)





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন