কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - Taxes Zone 2 Chattogram Job Circular 2026
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) এর অধীনে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম-এর শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম
স্মারক নম্বর: কর-২(চট)/সংস্থাপন/জনবল নিয়োগ/২০২৬/২০৭
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৪ আগস্ট ২০২৬
মোট ক্যাটাগরি: ০৭টি
মোট শূন্য পদসংখ্যা: ৩৪টি
আবেদন শুরুর সময়: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা
অফিসিয়াল ওয়েবসাইট:
https://tax2.chittagongdiv.gov.bd
পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা, যোগ্যতা ও বেতন স্কেল
১. পদের নাম: কম্পিউটার অপারেটর (Computer Operator)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্নে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
২. পদের নাম: উচ্চমান সহকারী (Upper Division Assistant)
পদসংখ্যা: ০৯টি
বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্নে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (Steno-Typist Cum-Computer Operator)
পদসংখ্যা: ০৫টি
বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্নে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্নে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum-Computer Typist)
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্নে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৫. পদের নাম: গাড়ি চালক (Driver)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৬. পদের নাম: নোটিশ সার্ভার (Notice Server)
পদসংখ্যা: ০৪টি
বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৭. পদের নাম: অফিস সহায়ক (Office Support Staff)
পদসংখ্যা: ০৯টি
বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন শর্তাবলী ও যোগ্যতা
নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা: ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। (বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
সংশোধিত বিজ্ঞপ্তি নিয়ম: যারা পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়ম
অনলাইনে আবেদন সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid মোবাইল থেকে ২টি SMS পাঠাতে হবে:
আবেদন ফি:
১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য: ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
৬ ও ৭ নং ক্রমিকের পদের জন্য: ফি ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
প্রথম SMS:
CTAX2User IDলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।উদাহরণ:
CTAX2 ABCDEF
দ্বিতীয় SMS:
CTAX2YesPINলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।উদাহরণ:
CTAX2 Yes 12345678
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
আবেদন লিংক:
https://ctax2.teletalk.com.bd/posts.php নির্দেশিত সূত্র:
https://ctax2.teletalk.com.bd/ অফিসিয়াল ওয়েবসাইট:
https://tax2.chittagongdiv.gov.bd অফিসিয়াল পিডিএফ (PDF) সার্কুলার ডাউনলোড:
https://ctax2.teletalk.com.bd/docs/CTAX2_Reopen_Final_updated2.pdf
অন্যান্য নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন:
সরকারি চাকরির সাম্প্রতিক সব খবরের আপডেট পেতে নিচের জব সার্কুলারগুলো দেখে আসতে পারেন:
কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তথ্য অনুসন্ধানের জন্য আমাদের ইমেইল করতে পারেন info@chakricircularbd.online






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন