জেলা প্রশাসক কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - DC Office Bogura Job Circular 2026
ভূমি মন্ত্রণালয়ের অধীন বগুড়া জেলার রাজস্ব প্রশাসনের আওতায় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে (Online) আবেদন আহ্বান করা হচ্ছে।
আবেদন করার পূর্বে নিয়োগের পদের তালিকা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি ও এসএমএস (SMS) পাঠানোর নিয়মাবলী নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
একনজরে জেলা প্রশাসক কার্যালয় বগুড়া নিয়োগ তথ্য
- প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া (রাজস্ব শাখা)
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৯ আগস্ট ২০২৬
- আবেদন শুরুর তারিখ ও সময়: ২৮ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ তারিখ ও সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা
- আবেদন ফি: ১-৭ নং পদের জন্য মোট ১১২ টাকা এবং ৮-৯ নং পদের জন্য মোট ৫৬ টাকা
- আবেদন লিঙ্ক:
https://dcbogura.teletalk.com.bd/ - অফিসিয়াল ওয়েবসাইট:
https://bogura.gov.bd
উপলব্ধ পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা
১. ড্রাফটসম্যান (Draftsman)
পদসংখ্যা: ০২টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৫ (৯,৭০০-২৪,২৪০/-)
যোগ্যতা: অনুমোদিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ০৬ (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum-Computer Typist)
পদসংখ্যা: ০১টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
৩. সার্টিফিকেট পেশকার (Certificate Issuer)
পদসংখ্যা: ১১টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার টাইপিং-এ বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতিসহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
৪. ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী (Credit Checking Cum-Sayrat Assistant)
পদসংখ্যা: ১২টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহার ও মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
৫. মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী (Mutation Cum-Certificate Assistant)
পদসংখ্যা: ১১টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং-এ বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
৬. ট্রেসার (Tracer)
পদসংখ্যা: ০২টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটিং বিষয়ে ন্যূনতম ০৬ মাসের সার্টিফিকেট কোর্সের সনদপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা।
৭. কার্যসহকারী (Office Assistant)
পদসংখ্যা: ০১টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্সের সনদ এবং কম্পিউটারে নির্ধারিত টাইপিং স্পিড।
৮. অফিস সহায়ক (Office Shohayok)
পদসংখ্যা: ৭২টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৯. নিরাপত্তা প্রহরী (Security Guard)
পদসংখ্যা: ০১টি
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
যোগ্যতা: SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা
০১/০৭/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি ও SMS পাঠানোর পদ্ধতি
অনলাইনে আবেদন ফরম (Application Form) সফলভাবে জমা দেওয়ার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:
১ম SMS:
DCBOGURAUser IDলিখে পাঠাতে হবে16222নম্বরে।Example:
DCBOGURA ABCDEF
২য় SMS:
DCBOGURAYesPINলিখে পাঠাতে হবে16222নম্বরে।Example:
DCBOGURA Yes 12345678
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক:
https://dcbogura.teletalk.com.bd/ সরাসরি আবেদন লিঙ্ক:
http://dcbogura.teletalk.com.bd/dcbogura3/posts.php?circular_id=xpoPbG3KPmE%3D&submitCircular= অফিসিয়াল পিডিএফ (PDF) ডাউনলোড লিঙ্ক:
https://dcbogura.teletalk.com.bd/dcbogura3/docs/DCB.pdf
অন্যান্য জেলা ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
কোনো তথ্যের জন্য নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন info@chakricircularbd.online ইমেইলে।
.jpg)





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন